সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪২ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম থেকে :

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর নিয়মিত ত্রৈমাসিক সভা ২০ সেপ্টেম্বর শনিবার ১৬:০০ ঘটিকায় চট্টগ্রাম পাচঁলাইশ থানাধীন স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সাঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ-এর সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী। কেন্দ্রীয় পর্ষদ সদস্য দিদারুল আলম ও মোহাম্মদ আলমগীর এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদ সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ,

সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ ইউসুফ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, সাহেদ আলী চৌধুরী, শেখ মাকসুদুর রহমান দুলাল, এস এম মোর্শেদূল আমিন, মোহাম্মদ হারেছ, শফিউল আজম নিজাম, এম মকসুদুর রহমান হাসনু, ডা. সাইফুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ আলী, মাওলানা আবুল বাসার, ইউসুফ আলী, মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল, মোঃ আশরাফুজ্জামান, এইচ এম আলী আবরাহা দুলাল, আশরাফ সিদ্দিকী, মোহাম্মদ আজম, মোহাম্মদ নাসির উদ্দীন, এসএম মহিবুল্লাহ প্রমুখ।

আরও পড়ুনঃ রাজনৈতিক অস্থিরতায় দেশ: জনসাধারণ বিপাকে

সভায় পূর্বনির্ধারিত আলোচ্যসূচী মোতাবেক সম্মানিত সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় ত্রৈমাসিক প্রতিবেদন পাঠ করা হয় এবং বিগত সভার সিদ্ধান্তসমূহ পাঠান্তে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

উক্ত সভায় আসন্ন মহান ২৬ আশ্বিন বিশ্ব অলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফ উদযাপনের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও সাংগঠনিক সেল, প্রচার ও মিডিয়া সেল, অর্থ ও হিসাব সেল, তাত্ত্বিক সেল সহ বিভিন্ন সেলের দায়িত্বশীল সম্মানিত সদস্যগণ তাদের স্ব স্ব সেলের সুবিধা-অসুবিধা ও ভবিষ্যত কর্মপন্থা তুলে ধরেন।

মিলাদ, কিয়াম শেষে সভায় দেশ-জাতি উম্মাহ ও বিশ্বমানবতার মুক্তি কামনা করে আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ করা হয়। মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাওলানা হাবিবুল হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category