সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

মাইজভাণ্ডারী গাউসিয়া কমিটি বাংলাদেশের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

Reporter Name / ৪৩ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
মাইজভাণ্ডারী গাউসিয়া কমিটি বাংলাদেশের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রাম প্রতিনিধিঃ

গত ১৪জুন শনিবার চট্টগ্রাম হামজারবাগস্থ শাহানশাহ হক ভাণ্ডারী খানকাহ্ শরীফ-এ গাছের চারা রোপণের মাধ্যমে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী প্রতি বছরের মতো মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন ।

মাইজভাণ্ডারী গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের আওতাধীন আট শতাধিক শাখা কমিটির সদস্যবৃন্দকে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধকরণ চেষ্টার অংশ হিসেবে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ প্রতি বছর এই কর্মসূচি ঘোষণা করে থাকে।

আরও পড়ুনঃ ঢাকা প্রেসক্লাবের প্রকাশনা বিষয়ক সম্পাদক মহব্বতের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ

এই বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন,”পরিবেশ দূষণের মাত্রা কমিয়ে আনতে ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে নিয়মিত গাছের চারা রোপণের বিকল্প নেই। “ত্বরিকতের হুকুম আহকাম পালনের সাথে সাথে সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে প্রতিটি শাখা কমিটির প্রত্যেক সদস্যকে অন্তত একটি ফলজ ও একটি বনজ গাছের চারা রোপণের জন্য উদ্বুদ্ধ করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

তিনি মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)-‘র দেখানো পথে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে এই বৃক্ষ রোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category