বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ফটিকছড়ি ‘ক’ জোনের আওতাধীন পাইন্দং ইউনিয়নের সমন্বিত শাখার মাসিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত

Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গত ১ জুলাই মঙ্গলবার বিকাল ৪টায় দক্ষিণ পাইন্দং শাখা কমিটির অস্থায়ী কার্যালয়ে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়ের আওয়াতাধীন পাইন্দং ইউনিয়নের সমন্বিত শাখার সাথে পারস্পরিক যোগাযোগ, সাংগঠনিক কর্মদক্ষতা বৃদ্ধি ও সদ্য দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সমন্বয়কারীদের সাথে সৌজন্যসাক্ষাৎ ও সমন্বয়কারী কর্তৃক আয়োজিত মাসিক উদীপনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিতি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার দিদারুল আলম, মাস্টার মোহাম্মদ মনির উদ্দিন খোরশেদ, মোহাম্মদ আলমগীর আলম ও মোহাম্মদ আলাউদ্দিন।

আরও পড়ুনঃ গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ২য় দিবসে বক্তারা-

এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।

সভার আলোচ্যসূচির মধ্যে ছিল: শাখা কমিটির মাসিক সভা বা মাহফিল নিয়মিতকরণ, বায়াত ও শাখার সদস্য বৃদ্ধিকরণ, সাংগঠনিক দক্ষতা, শাখার দপ্তরির কাজ সুসম্পন্নকরণ, আকিদা, ত্বরিকা উন্নত চরিত্র গঠন সংক্রান্ত শাখার ভূমিকা, শাখার উদ্যোগ পুরাতন, নতুন, বয়াতি, সদস্যদের নিয়মিত দরবারে জিয়ারতে নেওয়া

তাগিদের প্রসঙ্গ, কেন্দ্রীয় পরিষদ কর্তৃক সাংগঠনিক সংলাপ বিষয় ও প্রতিটা শাখার উদ্যোগ নিজ এলাকায় নিয়মিত সমাজিক যে কোন কর্মসূচি পদক্ষেপ নেওয়া।

উক্ত সভায় আলোচনা, পরামর্শ, সিদ্ধান্ত, মিলাদ-কেয়াম, মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি হয়।


More News Of This Category