বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসির মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা আ.লীগ নেতা রনজিত গ্রেপ্তার পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত* _ইমরুল কায়েস_ _পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি_ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার

মহিষমারা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো. ইয়াছিন আলী মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

মহিষমারা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো. ইয়াছিন আলী

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. ইয়াছিন আলী। তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তিনি জানান, আমি মহিষমারা ইউনিয়ন কে , সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দুর্নীতি ও অপরাজনীতিমুক্ত একটি আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখে এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও অবকাঠামোগত অগ্রগতির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মো. ইয়াছিন আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
আরো বলেন ,এলাকার রাস্তা ঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির এগুলোর উন্নয়ন করবো,মাদক মুক্ত ইউনিয়ন গড়বো,ঘুষ দুর্নীতি অপরাজনীতি দূর করবো, ইউনিয়নের বেকার যুবক যুবতীদের বেকারত্ব দূরীকরণে কাজ করবো,অসহায় মানুষের পাশে দাড়াবো, মানুষের সম্মান, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবো,মহিষমারা ইউনিয়নকে বৈষম্য মুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী নির্বাচনে ইউনিয়নবাসীর আস্থা ও সমর্থন লাভের আশাবাদ ব্যক্ত করেছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী মো: ইয়াছিন আলী। তিনি মধুপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য, বাগানবাড়ী শহীদ জিয়া স্মৃতি সংঘের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বৃহত্তর আউশনারা ইউনিয়নের মহিষমারা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রাক ড্রাইভার ইউনিয়নের চৌরাস্তা শাখার সাধারণ সম্পাদক, আলহাজ্ব জোয়াহের আলী শিশু একাডেমির সভাপতি, বাগানবাড়ি নূরানী মাদরাসার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আশা করেন আগামী নির্বাচনে জনগণ তাঁকে সমর্থন দিবে।


More News Of This Category