রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

মহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেল

মো. জুয়েল মন্ডল / ৪৯ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়
প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের
সারতা সাড়াসন মাঠে গতকাল রবিবার বিকেল ৫ টায় এ সারতা সাড়াসন গ্রামবাসী এ
অনুষ্ঠানের আয়োজন করে। ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী)
আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ফজলে হুদা বাবুল। গ্রামীণ
ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানকে ঘিরে দুপুর থেকে বিভিন্ন এলাকা
থেকে হাজার হাজার নারী-পুরুষের আগমন ঘটে। এ উপলক্ষে সেখানে দিনব্যাপী মেলা বসানো
হয়। মেলায় বিভিন্ন লোকজ, গ্রামীণ ঐতিহ্য, খেলনা, মন্ডা-মিঠাইসহ বিভিন্ন দোকান
বসে। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেয়া
বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category