মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Headline :
বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসির মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা আ.লীগ নেতা রনজিত গ্রেপ্তার পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত* _ইমরুল কায়েস_ _পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি_ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার কুড়িগ্রামের নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিচারপতি নাজমুন আরা সুলতানা ১৯৫০ সালের ৮ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল কাশেম মঈনুদ্দীন ও মাতার নাম বেগম রশীদা সুলতানা দীন। তার ১১ বছর বয়সে পিতা মারা যান। তার মা ছিলেন ময়মনসিংহ রাধাসুন্দরী গার্লস হাই স্কুলের শিক্ষিকা এবং একজন চিত্রশিল্পী। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,,,

মহাদেবপুরে এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ মানববন্ধনে বক্তব্য দেয়ায় মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে

Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধনে বক্তব্য দেয়ায় হাসিনা বান নামের এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের নির্দেশে তাঁর সমর্থকরা শুক্রবার সকালে মহিষবাথান সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় সূত্রে জানায়, ভূমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে বৃহস্পতিবার গাহলী মোড়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে ভুক্তভোগী হাসিনা বানু আব্দুল মতিনের বিরুদ্ধে ভূমি দখলসহ নানা অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন। এরই জের ধরে শুক্রবার সকালে আব্দুল মতিনের আত্মীয়-স্বজন ও সমর্থকরা হাসিনা বানুর বাড়িতে গিয়ে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে গাছের সাথে বেঁধে বেঁধে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুঁড়া প্রয়োগ করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে ফাঁসানোর চেষ্টাও করা হয় বলে জানান স্থানীয়রা। এ সময় তার স্বামী বাবর আলী তাকে উদ্ধারে এগিয়ে এলে তাকেও মারপিট করে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসিনা বানু ও তার স্বামীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর হাসপাতালে পাঠায়। ভুক্তভোগী হাসিনা বানু জানান, “আমি মানববন্ধনে সত্য ঘটনা তুলে ধরেছি। এর প্রতিশোধ নিতেই আব্দুল মতিন মন্ডলের আত্মীয়-স্বজন ও সমর্থকদের মধ্যে জুয়েল, টিপু, রমজান, আঞ্জুমান, শাহনাজ, মোনেক্কাসহ আরো কয়েকজন আমার ওপর হামলা ও নির্যাতন চালিয়েছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই। মহাদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাসিনা বানু ও তার স্বামীকে উদ্ধার করা হয়েছে। হাসিনার শরীরে নির্যাতনের বেশ কিছু আলামত পাওয়া গেছে। তবে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য কেনাবেচার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।” মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, প্রাথমিকভাবে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের বিষয়ে জানতে আব্দুল মতিন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে তিনি জানান, দলের একটি অংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে হাসিনাবে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।
#মো. জুয়েল মন্ডল ১২.০৬.২০২৬, মহাদেবপুর, নওগাঁ। ০১৭৮৩২০০০০৭


More News Of This Category