রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

মরিচা’র ডলার মোজাম্মেল মেম্বার আটক

Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
মরিচা'র ডলার মোজাম্মেল মেম্বার আটক

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

বীরগঞ্জের মরিচা ইউনিয়নের ডলার মোজাম্মেল মেম্বার সহ ৬ জন জাল ডলার কেনাবেচা চক্রের সদস্যকে আটক করেছে পঞ্চগড় সেনাবাহিনী।

পঞ্চগড় সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ অভিযানে ৮০ হাজার জাল ইউএস ডলার সহ জাল ডলার কেনাবেচা চক্রের ৬ সদস্যকে আটক করেছে।

জাল ডলার সহ আটককৃতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের বাগদহ দিলালপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন ডিপজল (৪২), একই গ্রামের মইনুল ইসলামের ছেলে ইয়াসিন আলি (৩২),

আরও পড়ুনঃ সমাজসেবা অধিদপ্তরের আওতায় জটিল রোগের ১৫ জন রোগীকে ৫০ হাজার টাকা করে সহযোগীতা প্রদান

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে সোহেল ইসলাম (৩৪), একই গ্রামের মৃত প্রভাতের ছেলে রমেশচন্দ্র বর্মন (৩৫), বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মৃত হামিদুল হকের ছেলে ও সাবেক মেম্বার মোজাম্মেল হক (৫৫) এবং পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ গ্রামের সুলতা আলীর ছেলে হোসেন আলী বাবু (৩৬)।

বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের ২নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মেম্বার নকল ডলার সহ একাধিক মামলার আসামী!


More News Of This Category