রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আজ ১৪ শ্রাবণ ২৯ জুলাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সাবেক সাংগঠনিক কর্মকর্তা, উত্তর ধুরুং দায়রা শাখার সাবেক সভাপতি, অসংখ্য কমিটির প্রতিষ্ঠাতা শ্রদ্বেয়  মরহুম নুরুল হক নুর ভাণ্ডারী ( রহ:)’র ৫ম ওফাত বার্ষিকী উপলক্ষে বাদে ফজর ফটিকছড়ি পৌরসভা  ৯ নং ওয়ার্ড উত্তর ধুরুং কে এম টেক খাদেমে ত্বরিকত হযরত আব্দুস ছমদ ফকির আল মাইজভাণ্ডারী ( রহ:)’র মাজার শরিফে সংক্ষীপ্ত পরিসরে খতমে কুরআন, মিলাদ মাহফিল, তাওয়াল্লাদে গাউসিয়া মাইজভাণ্ডারীয়া, শাজরা শরিফ পাঠ, জিকির ও মোনাজাত সম্পন্ন।

এতে উপস্থিত ছিলেন উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার হেফজবিভাগের প্রধান হাফেজ হযরত আল্লামা হাফেজ মোহাম্মদ আবুল কালাম, উত্তর ধুরুং দায়রা শাখার সভাপতি আবুল হাশেম, মাদরাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মুজিবুল হক।

আরও পড়ুনঃ মোঃ আবুল হাসেম এক মানবিক রাজনীতির প্রত্যয়ী মুখ

কোরআন তিলাওয়াত – নাতে রাসূল পাঠ করেন মুহাম্মদ নুরুল মোস্তাফা। মাইজভাণ্ডারী কালাম পাঠ করেন মুহাম্মদ আরমান উদ্দিন, শাজরা শরিফ পাঠ করেন মোহাম্মদ শরিউত উল্লাহ, মোহাম্মদ বদিউল হক সাকিবসহ মাদরাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারী আলিম শিক্ষার্থীবৃন্দ।

মিলাদ কিয়াম করেন মাওলানা মুজিবুল হক, সকলের জন্য দোয়া কামনায় মোনাজাত পাঠ করেন হাফেজ মাওলানা আবুল কালাম।


More News Of This Category