বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত

মকবুল হোসেন, সিনিয়র রিপোটারঃ 
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মকবুল হোসেন, সিনিয়র রিপোটারঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় উদ্যোগে নগরীর ট্রিপল ট্রি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের চতুর্থ তলায় কনফারেন্স মিলানায়তনে এক গণশুনানির আয়োজন করা হয়।

উক্ত গন শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএফএম এহতেশামুল হক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকা-এর পরিচালক মোঃ আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

এ গণশুনানিতে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল।

আরও পড়ুনঃ গফরগাঁও পৌরসভার প্রশাসকের কর্ম সম্প্রদান সহায়তা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টেকহোল্ডার, লাইসেন্সধারী প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা,সাংবাদিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা মাদক নিয়ন্ত্রণে করণীয়, সামাজিক সচেতনতা, লাইসেন্স সংক্রান্ত জটিলতা এবং বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনা শেষে অতিথিরা মাদক নির্মূলে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান শেষ হয়।


More News Of This Category