রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

মনোহরদী ওয়াইপিএজি এর উদ্যোগে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত

Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
মনোহরদী ওয়াইপিএজি এর উদ্যোগে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) মনোহরদী এর উদ্যোগে আজ সোমবার বড়চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে “সম্প্রীতি অলিম্পিয়াড” অনুষ্ঠিত হয়। উক্ত অলিম্পিয়াডে বড়চাপা ইউনিয়নের ০৪ টি স্কুল কলেজের ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠানসমূহ হলো বড়চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয়, বড়চাপা বালিকা উচ্চ বিদ্যালয়, বড়চাপা ইউনিয়ন ডিগ্রি কলেজ এবং বড়চাপা কলেজ। ৩০ টি সম্প্রীতি বিষয়ক বহুনির্বাচনী প্রশ্নের ওপর অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

অলিম্পিয়াডে পাঁচজন সর্বোচ্চ উত্তরদাতাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াইপিএজি এর কোঅর্ডিনেটর মেহেরাব হোসেন আকাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী তামান্না। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিস অ্যাম্বাসেডর উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিএফজি কোঅর্ডিনেটর কাজী আনোয়ার কামাল, পিস অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিমসহ শিক্ষকবৃন্দ এবং ওয়াইপিএজি এর সদস্যবৃন্দ। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়।


More News Of This Category