শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Headline :
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির ইফতার ও দোয়া মাহফিল। বড়ইয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেন বাহাউদ্দিন বাচ্চু। মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সৌদি আরব থেকে আসা মুন্সিগঞ্জের জন্য ১৮০ কার্টন খেজুর বিতরণ। বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি। বাংলায় লোক সংস্কৃতি চর্চায় জহিরগীতি’র অবিচ্ছিন্ন অংশ “বাউল ছালমা। রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ। গজারিয়ায় সেকেন্ডারি প্রাইভেট স্কুল এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত। এমপি হেলালের পক্ষে তেরখাদায় ইফতার বিতরণ। শোক সংবাদ শোক সংবাদ

মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

Reporter Name / ৪৮ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মোঃ মোবারক হোসন নাদিম

স্টাফ রিপোর্টার

 

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে মনোহরদী থানার এসআই মো. শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রসুলপুর গ্রামের বাসিন্দা মোবারক হোসেন (৫৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো প্রায় ২০০ (দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-৭, তারিখ ১২ মার্চ ২০২৬।

পুলিশ জানায়, অভিযানের সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।

এ বিষয়ে মনোহরদী থানার এক কর্মকর্তা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category