বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মনোহরগঞ্জ উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কর বিতরণ অনুষ্ঠিত

Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লাঃ

গ্রীষ্মকাল বা গরমের ছুটির সময় স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা তথা ক্রিড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।
সে লক্ষ্য কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, তিনদিন ব্যাপি মাদ্রাসা, স্কুল গুলোতে প্রতিযোগিতা শেষে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইলাল খেলা শেষে পুরস্কার বিতরণ হয়। মঙ্গলবার বিকেলে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, মাঠে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির হোসেন, মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবদুল মতিন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল।

আরও পড়ুনঃ বন্ধ হচ্ছে চেক, চালু হবে ইলেকট্রনিক পেমেন্ট

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক আবু নছর মোঃ সালেহ মজুমদার, পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ,সহসভাপতি মোঃ আবুল খায়ের, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

অনুষ্ঠানে বিভিন্ন খেলাধূলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করেন উপজেলা শারীরিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী সেলিম এবং খেলায় সার্বিক সহযোগিতা করেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোঃ ইসমাইল হোসেন বিএসসি।

উল্লেখ্য যে, ক্রিড়া প্রতিযোগিতার ফাইনাল খেলায় লক্ষনপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়, নাথেরপেটুয়া উচ্চ বিদ্যালয়কে এক শূন্য গোলে পরাজিত করে বিজয়ী হন।


More News Of This Category