মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Headline :
রংপুর জেলার তারাগঞ্জ, বদরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার, রংপুর মহোদয় রংপুর বিভাগে ৩৩ আসনে ঝুঁকিতে ২৫৬১ ভোটকেন্দ্র, ছয় স্তরের নিরাপত্তা প্রস্তুত সেনাবাহিনীর কমান্ডো গ্রুপ লালমনিরহাট জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা: দেশবাসী ও রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি সাংবাদিক মো. আব্দুর রহিমের আহ্বান গণভোটে হ্যাঁ এর পক্ষে সাংবাদিকদের সাথে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের মতবিনিময় মনোহরগঞ্জকে আধুনিক শহরে পরিণত করা হবে – ড. সারওয়ার সিদ্দিকী নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর জনসভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ বালিয়াকান্দিতে নির্বাচনে ডিউটি প্রলোভন দেখিয়ে ৬৫ জনের সাথে প্রতারণার অভিযোগে প্রতারক জনতার হাতে আটক সব দল-মতের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের দাবি না মানায় ১৪১ জন সাংবাদিক ও কলামিস্টদের প্রতিবাদ

মনোহরগঞ্জকে আধুনিক শহরে পরিণত করা হবে – ড. সারওয়ার সিদ্দিকী

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারণার মনোহরগঞ্জে জামায়াতের সবশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ)  আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ড.একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
এসময় তিনি বলেন -আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সময় যত ঘনিয়ে আসছে,সারা বাংলাদেশে ১১ দলীয় জোটের বিজয়ের পরিবেশ তত দৃশ্যমান হচ্ছে। কেননা বাংলাদেশের মানুষ এখন আর কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ দলকে ক্ষমতায় দেখতে চায়না। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১দলীয় জোট সরকার গঠন করতে পারলে বাংলাদেশের সকল শ্রেণিপেশার মানুষ মায়ের কোলে শিশুর চেয়ে বেশি নিরাপদ থাকবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ এবং দুর্ণীতি মুক্ত বাংলাদেশ গঠন করা হবে।
তিনি আরো বলেন- গত ৫৪ বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন আসেনি। গুম-খুনের শাসনের কারণে জুলাই আন্দোলনের প্রয়োজন হয়েছিল।
তিনি আরো বলেন-  বিএনপির উদ্দেশে বলেন, ‘ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বেঁচে থাকার কার্ড দেবেন। ইভটিজিং ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের কার্ড দেবেন। তাহলে মানুষের কাজে লাগবে। রাজনৈতিক দলের দায়িত্ব কার্ড দেওয়া নয়। এটি ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের কাজ। পরে তিনি সকলের কাছে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়ি পাল্লায় ভোট প্রার্থনা করে বলেন।
আমি বিজয়ী হলে মনোহরগঞ্জে একটি মডেল পৌরসভা, নাথেরপেটুয়াকে আলাদা প্রশাসনিক উপজেলা গঠন, মনোহরগঞ্জে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা হবে। এছাড়া এই বসনে একটি ৫শ শয্যাী মেডিকেল কলেজ, নওয়াব ফয়েজুন নেসার নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে মনোহরগঞ্জকে আধুনিক শহরে পরিণত করা হবে ইনশাআল্লাহ।
উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সচিব এফএম সোলাইমান চৌধুরী, কুমিল্লা জেলা এনসিপির জেলা সমন্বয়ক এডভোকেট মাজহারুল ইসলাম,
বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আবদুস সালাম,
মাওলানা আবদুজ জাহের, মাওলানা জিরুল ইসলাম জাবেরী, ডা. কাউসার হামিদ, সাইফুল বারী তুহিন, আবদুল্লাহ আল নোমান, হারুনর রশীদ, ডা. মোবারক হোসেন,্ এনসিপি মনোহরগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদ,
এডভোকেট বদিউল আলম সুজন, মোস্তাফিজুর রহমান শামীম, উপজেলা যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, কুমিল্লা দক্ষিণ শিবিরের সভাপতি মোঃ নজরুল ইসলাম, শওকত হোসেন বিপ্লব, শিবির সভাপতি মীর হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহসহ মহিলা জামায়াতের কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category