সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. মোহাম্মদ আলীর কর্মীসভা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ / ৪২ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষে মধুপুর উপজেলার নয়াপাড়াতে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  মধুপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বৃহস্পতিবার রাত দশটায় নয়াপাড়া মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সন্ধা হতেই উক্ত কর্মী সভায় যোগ দেওয়ার লক্ষে পৌর শহরের ৫ নং ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা নয়াপাড়া মাঠে সমবেত হতে থাকে। রাতের মধ্যেই কর্মী সভাটি জনসভায় রুপান্তরিত অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ওয়ার্ড পর্যায়ে কর্মী সভাটি লোকে লোকারণ্য হয়ে ওঠে।

উক্ত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী বলেন, মধুপুর-ধনবাড়ী আসনে জন সাধারণ স্থানীয় মানুষকে বিএনপি’র এমপি বানাতে চায়।

বিগত সময়ে নানা জেল,জুলুম-অত্যাচারসহ নানা মামলার আসামী হয়ে জনসাধারণের পাশে থেকেছি। তাই দলীয় ভাবে আমাকে মনোনয়ন দেয়া হলে আমি নির্বাচিত হলে মধুপুর ধনবাড়ী বাসীর সকল সময়ে নানা উন্নয়নে পাশে থাকব ইনশাআল্লাহ। সেই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষে এলাকার জনসাধারণকে সাথে রেখে কাজ করে যাব।

আরও পড়ুনঃ সাবেক মেয়র লতিফুর রহমান রতনের একমাত্র ছেলে সড়ক দূর্ঘটনায় নিহত: মোহনগঞ্জে স্মরণ কালের বৃহত জানাযা অনুষ্ঠিত
পৌর বিএনপির সদস্য শাহীন আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে পৌর ছাত্র দলের সাবেক সিনিয়র আহবায়ক মো. মোশারফ হোসেন সরকার মনি’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আব্দুল লতিফ পান্না,

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সরকার, মধুপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সাবেক আহবায়ক মিনজুর রহমান নান্নু। এসময় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল রানা মাসুম , উপজেলা মহিলা দলের সভানেত্রী হামিদা বেগম,পৌর মহিলা দলের সভানেত্রী সোনিয়া আকন্দ,

পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান আব্দুল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক শ্রাবণ হাবিব, ৫ নং ওয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো হারুন অর রশিদ আকন্দ প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category