বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline :
দক্ষিণ গফরগাঁও অবৈধ ড্রামচিমনি বিশিষ্ট তিনটি ইট বাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ধর্ম অবমাননার অ’ভিযোগে লালমনিরহাটের যুবক নীলফামারীতে গ্রে/ফতার *🌹 আজমানে সফল আয়োজনের জন্য প্রবাসী অধিকার ঐক্য পরিষদকে আইটি সেল প্রধানের অভিনন্দন* পুলিশের সেবা নিতে হয়রানি নয়, সিএমপি কমিশনার কাস্টমস গোয়েন্দা জাহাঙ্গীরের খুঁটির জোর কোথায় চমেকে ডায়ালাইসিস সংকট কাটছে, ৬ মাস বাড়ছে স্যান্ডরের চুক্তি কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার

মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার

Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে পর্নোগ্রাফি সংগ্রহ, সরবরাহ, উৎপাদন ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে প্রতারণা এবং ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে মনির হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের কামারচালা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকের সার্বিক দিকনির্দেশনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পর্নোগ্রাফি সংগ্রহ, সরবরাহ, উৎপাদন ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে প্রতারণা এবং ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনির হোসেন কামারচালা গ্রামের সুরুজ ফকিরের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার মনির হোসেনসহ এজাহারনামীয় পলাতক ছয়জন এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার মনির হোসেনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category