শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline :
মাটিরাঙ্গায় ‘গায়েবি’ কমিটির নামে হরিলুট: প্রাথমিকে জালিয়াতির পাহাড়! দৈনিক বাংলার সংবাদ | ১৩ জুন ২০২৬, শনিবার | পৃষ্ঠা-৫ সমাজ ও সেবা* *দৈনিক বাংলার সংবাদ | ১৩ জুন ২০২৬, শনিবার | পৃষ্ঠা-৩ রাজনীতি* দৈনিক বাংলার সংবাদ | ১৩ জুন ২০২৬, শনিবার | পৃষ্ঠা-১ লিড নিউজ* দৈনিক বাংলার সংবাদ | ১২ জুন ২০২৬, শুক্রবার | পৃষ্ঠা-৪ জাতীয়* মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ দৈনিক বাংলার সংবাদ | ১২ জুন ২০২৬, শুক্রবার | পৃষ্ঠা-৩ জাতীয়* পলাশবাড়ীতে পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে যুবক উদ্ধার মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি।। দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন

মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ার জন্য বৃক্ষরোপণ, রোপিত চারার রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছর মেয়াদী এ কর্মসূচির আওতায় ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে শনিবার (১৩ জুন) সকালে উপজেলার গাংগাইর এলাকায় এই কর্মসূচী উদ্বোধন করা হয়।
উপজেলার গাংগাইর রক্তিপাড়ার খননকৃত কোচিয়া খালের পাড়ে তালের চারা রোপন করে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জুবায়ের হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন প্রমূখ।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে ১ হাজার তালের চারা রোপণ করা হয়।


More News Of This Category