শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Headline :
দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত রাস্তাটি তৈরি করায় আনন্দের ঢল এলাকাবাসীর মধ্যে ৪নং নারুয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী উদীয়মান নন্দিত নেতা আব্দুল হক (মাষ্টার রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ০৪ জন গ্রেফতার। বিভাজনে দুর্বলতা ঐক্যে শক্তি Divide and Rule অর্থ হলো বিভক্ত করো এবং শাসন করো। মধুপুরে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত চাকরিজীবন শেষে অবসরে সোনালী ব্যাংকের জিএম খোকন চন্দ্র বিশ্বাস” বর্তমানের রাজনীতি সত্যবাদীদের জন্য নয়। সরকারের বর্তমান অবস্থা বয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। গাইবান্ধায় স্ত্রীর পরকীয়ার জেরে ক্ষোভে স্ট্রোক করে স্বামীর মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় স্ত্রীর পরকীয়ার জেরে ক্ষোভে স্ট্রোক করে স্বামীর মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

মধুপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মধুপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রির অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে মধুপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাইতকাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষিজমি থেকে টপ সয়েল কেটে বিক্রির অপরাধে অভিযুক্ত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মধুপুর থানার উপপরিদর্শক জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে বিক্রি করা ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থ রক্ষা ও কৃষিজমির উর্বরতা বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category