সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

মঙ্গলবারের রাশিফল

Reporter Name / ৫০৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

নতুন ব্যবসায় আর্থিক লাভ হতে পারে। জমি-বাড়ি সংক্রান্ত সমস্যা নিয়ে আত্মীয়দের কাজ-কর্ম আপনার বিরক্তির উৎপাদন করতে পারে। জাতিকাদের ক্ষেত্রে বিশ্বাসের সুযোগ নিতে পারে কোনো কুচক্রী মানুষ। প্রেমযোগ শুভ। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪, শুভ রং নীল। আজকে সবকাছু ভালোর জন্য সারাদিন একটি পাত্রে পানিতে যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে রাখুন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯): অপ্রিয় সত্য কথায় কর্মস্থলে শত্রু বৃদ্ধি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য। দুর্জনের অপচেষ্টা রুখে পারিবারিক সমস্যার মোকাবিলা। শুরং হলুদ, শুভ সংখ্যা ৬।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): বিকল্প কর্মসংস্থানের চেষ্টায় আশার আলো। ঘনিষ্ঠ জনের কারসাজিতে দাম্পত্য বিরোধ। বিতর্কবিবাদ এড়ানোই ভাল। শুভ রং নীল, শুভ সংখ্যা ৮।

মিথুন (মে ২১- জুন ২০): কর্মে দীর্ঘ প্রতীক্ষিত পদোন্নতির সম্ভাবনা। বিকল্প পথে বাড়তি উপার্জন করতে গিয়ে বিপাকে পড়ার আশঙ্কা। জলপথে ভ্রমণে বিপত্তির আশঙ্কা। শুভ রং বাদামি, শুভ সংখ্যা ১।

কর্কট (জুন ২১- জুলাই ২২): স্বনিযুক্তি প্রকল্পের উন্নয়নে অর্থের সংস্থান হতে পারে। ছলনাময়ী স্ত্রীলোক থেকে বিপদের আশঙ্কা। শত্রুর সঙ্গে আপসে সাময়িক স্বস্তি। শুভ রং লাল, শুভ সংখ্যা ৫।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): কর্মক্ষেত্রে গোলযোগের আশঙ্কা। সম্পত্তি-সঙ্কটের মোকাবিলায় আইনি পরামর্শ কাজে লাগতে পারে। আর্থিক সমস্যা নানা ভাবে বিব্রত করবে। শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৪।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): নতুন কর্মোদ্যমে উন্নতির সূচনা। প্রেমপ্রণয়ের মেঘ কেটে শুভ পরিণতির দিকে অগ্রগতি। অনৈতিক কাজের হাতছানি উপেক্ষা করতে না-পারলে বিপদ। শুভ র‌ং ক্রিম, শুভ সংখ্যা ৯।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): দক্ষতা দিয়েই কর্মক্ষেত্রে শত্রুর মোকাবিলা। অপ্রিয় সত্য অপ্রকাশ রাখতে না-পারলে বিপদ। জলপথ পরিত্যাজ্য। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ৩।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): বাধাবিঘ্নের মধ্য দিয়ে কর্মে অগ্রগতি। একাধিক উপায়ে আয় বৃদ্ধি। অন্যের ক্ষতি করার প্রবণতা মানসিক স্থিতি টলিয়ে দিতে পারে। শুভ রং মেরুন, শুভ সংখ্যা ৭।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): কর্মক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। উচ্চশিক্ষা বা গবেষণার বিলম্বিত সুযোগ। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। শুভ রং সাদা, শুভ সংখ্যা ১।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): শুভ যোগ কাজে লাগাতে পারলে সাফল্যের সম্ভাবনা। কর্ম পরিবর্তনের সুযোগ ও অর্থনৈতিক উন্নতির সূচনা। বাতজ বেদনা ভোগাবে। শুভ রং লাল, শুভ সংখ্যা ৩।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): কর্তৃপক্ষের সঙ্গে গোলযোগে কর্মস্থলে জটিলতা বৃদ্ধির আশঙ্কা। ধাক্কা খেতে পারে অগ্রগতি। উপার্জনের বিকল্প পথের সন্ধানে আশার আলো। সংক্রমণে জ্বরজ্বালা। শুভ রং বাদামি, শুভ সংখ্যা ৬।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): কর্মক্ষেত্রে অসহযোগিতা ও শত্রুতা বাড়ায় মানসিক স্থিতি টালমাটাল। বক্তা হিসেবে শ্রোতাদের মন জয়। লেখাপড়ায় সন্তানের মনোযোগ বৃদ্ধিতে উদ্বেগের অবসান। শুভ রং নীল, শুভ সংখ্যা ২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category