বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত!

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (২৪ জুন ২০২৬) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন।

ভোলাহাট মোহবুল্লাহ্ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোঃ তাহাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রানাউল মোর্শেদ ও দুর্নীতি দমন কমিশন রাজশাহী জেলা কোর্ট পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম।

দুপ্রক সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, মাধ্যমিক শিক্ষা সহকারী সুপারভাইজার মোঃ হারুনর রশিদ, দুদক এর অংগসংগঠন-উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সহসভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ তোফাজ্জেল হোসেন, সদস্য ও সহকারী অধ্যাপক মোঃ আহশানুর রশীদ, সদস্য ও ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সহকারী শিক্ষিকা আরিফা সুলতানা ও ইয়াসমিন আকতার উপস্থিত ছিলেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এণ্ড কলেজ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন রানার্সআপ হয়। এতে মুশরীভূজা ইআ স্কুল এণ্ড কলেজের ছাত্রী মোসাঃ নুসরাত জাহান প্রধানবক্তা হিসেবে নির্বাচিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিদ্বয়দের সম্মানী ক্রেস্ট এবং বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।

২৪.০৬.২০২৬ ইং


More News Of This Category