মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Headline :
গজারিয়া উপজেলা নির্বাচনে আলোচনায় ১নং সাবেক কমিশনার ৫২ং ওয়ার্ড ঢাকা ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। সদ্যপুস্করিনী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সভা নিয়ে অনিয়মের অভিযোগ। প্রধানমন্ত্রীকে কুটুক্তি করার মামলা তুলে নেওয়ার জন্য ফতুল্লায় বাদীকে চাঁদার দাবীতে অপহরন করার চেষ্টা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি ও জাতীয় জোটের চেয়ারম্যান সরদার মোঃ আব্দুস সাত্তার এর শোক বার্তা মোশাররফ হোসেন খান চৌধুরী নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ৬ শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন। আসল ফ্যাসিস্ট ড. ইউনূস, হাসিনাকে সরাতে বিদেশি পিআর ফার্ম নিয়োগ দেওয়া হয়েছিল’: আইনজীবী মোহসিন রশীদের বিস্ফোরক দাবি। ব্রেকিং নিউজ “বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের মাল্টিফেইথ ইফতার-পার্টি। কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার। কাজিপুরের গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড।

ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত!

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ মঙ্গলবার (১২ আগষ্ট ২০২৫) সকাল ১০টায় পালিত হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন, এনজিও ভার্ক ও আস্থার উদ্দ্যোগে বর্ণাঢ্য যুবরেলী, আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও ঋণসহায়তা প্রদানের চেক বিতরন অনুষ্ঠিত হয়।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজের সভাপতিত্বে উপস্থিত সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ হারুনর রশিদ।

অন্যান্যের মধ্যে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুন, আইকনিক ইউথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা, সাধারন সম্পাদক ও আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আনোয়ার পারভেজ আদিত ও আস্থার এনজিও’র সমন্বয়কারী আরিফা খাতুন, আত্মকর্মী শেমালী খাতুন, হাবিবসহ অন্যরা।

এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অফিসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)’র কর্তাগণ ও আইকনিক ইউথ অর্গানাইজেশনের সকল কর্মকর্তা-কর্মচারীগণ এবং যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা, জাল ধ্বংস

এর আগে “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশিদারীত্বে অগ্রগতি” এ স্লোগানকে কেন্দ্র করে দিবসটি পালনে এনজিও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), আস্থা ও আইকনিক ইউথ অর্গানাইজেশন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে একটি বর্ণাঢ্য রেলী নিয়ে উপজেলা চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান উপজেলা যুব উন্নয়ন অফিসের বিভিন্ন ক্যাটাগড়ীতে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন যুবকযুবতীদের মাঝে ঋণের চেক প্রদান করেন।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালনে রেলীতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার। পাশে-অন্যান্য কর্মকর্তা ও সুধীজনেরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category