রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Update : সোমবার, ১৬ জুলাই, ২০১৮

ভূঞাপুরে এক সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে রবিবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।জানা গেছে, মাদক ব্যবসার প্রতিবাদ করায় দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার হাবিব মোরশেদ তালুকদারের ওপর গত ৮ জুলাই মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ দিকে হামলার ঘটনার প্রতিবাদে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে উপজেলা চত্বরে মানববন্ধন পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।

 

ওসি আব্দুস ছালাম মিয়া জানান, সাংবাদিকরে ওপর হামলার ঘটনায় ভূঞাপুর থানায় একটি জিডি হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


More News Of This Category