রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধি:

সেবা খাতে স্বচ্ছতা আনতে এবং নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, “চিকিৎসা সেবার মান, রোগীদের খাবারের মান, সরকারি অ্যাম্বুলেন্স সেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ওয়ার্ডের পরিচ্ছন্নতা—এসব ক্ষেত্রেই নানা অনিয়ম পাওয়া গেছে।

আরও পড়ুনঃ ভেষজ বিজ্ঞানী টিপু সুলতান: কুসুমপুরে সৌখিন কৃষি ও একজন মুক্তিযোদ্ধার মানবসেবায় নিরব বিপ্লব

ওষুধ সরবরাহ না করেও বিতরণের রেকর্ড রাখা হয়েছে এবং পাঁচ টাকার টিকিট দশ টাকায় বিক্রির তথ্যও পাওয়া গেছে।”তিনি আরও জানান, এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

অভিযানে দুদকের উপ-সহকারী পরিচালক ইব্রাহিম খলিল ও শাহাদাত হোসেনও উপস্থিত ছিলেন।


More News Of This Category