মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Headline :
সাঘাটায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার। মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু; থাকছে চার স্তরের তদারকি ঢাকা, ১ মার্চ ২০২৬ রবিবার। ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১। তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু তেরখাদায়’খাল খনন উদ্বোধনে এমপি হেলাল। মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

ভালুকায় র‍্যাব-১৪ এর অভিযানে ২৬০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: / ৩৩ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬০ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ-এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ১০ জুলাই ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে ভালুকা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন “বায়তুল ফালাহ্ জামে মসজিদ” এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে র‌্যাব সদস্যরা।

এ সময় সন্দেহভাজন মোঃ জুয়েল রানা (৩৫), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- নয়াগোলা উত্তর ভবানীপুর, থানা- চাপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাপাইনবাবগঞ্জ-কে তল্লাশি চালিয়ে আটক করা হয়।

আরও পড়ুনঃ কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অর্ধ গলিত লাশ উদ্ধার

তল্লাশিকালে তার কাছ থেকে ২৬০ (দুইশত ষাট) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২৬ লক্ষ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, দেশের মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category