রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ভালুকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Update : সোমবার, ২ জুন, ২০২৫
ভালুকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে মোছাঃ আয়েশা নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন ২০২৫) উপজেলার বিরুনীয়া ইউনিয়নের বিরুনীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা একই গ্রামের মোঃ মিজানুর রহমানের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলাচ্ছিলো পরিবারের সদস্যদের অজান্তে শিশু আয়েশা বাড়ির পাশের একটি মাছের (বিল) খামারের পানিতে ডুবে যায়।

পরে তার উপস্থিতি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে মাছের( বিল)খামারে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম। তিনি জানান, উপজেলার বিরুনীয়া গ্রামে পানিতে ডুবে শিশু মারা যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


More News Of This Category