মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Headline :
সাঘাটায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার। মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু; থাকছে চার স্তরের তদারকি ঢাকা, ১ মার্চ ২০২৬ রবিবার। ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১। তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু তেরখাদায়’খাল খনন উদ্বোধনে এমপি হেলাল। মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

ভালুকায় এনসিপির ২৪ সদস্যের সমন্বয় কমিটি গঠন হয়েছে

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫
ভালুকায় এনসিপির ২৪ সদস্যের সমন্বয় কমিটি গঠন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে ২৪ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

রবিবার (২৯ জুন ২০২৫) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন (আশরাফ মাস্টার) যুগ্ম সমন্বয়কারী হয়েছেন সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা।

কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা শহর ঢালী, সাবেক ব্যাংকার শাহ মাহতাব উদ্দিন, শেখ মোস্তাক আহমেদ, মোঃ লোকমান হেকিম এবং উপজেলা প্রতিনিধি মুফতি হাবিব জিহাদী।

আরও পড়ুনঃ ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক অভিযানে মাদক কারবারি গ্রেফতার ০১

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আরাফাত সানী, নুরুজ্জামান কবির, সাকিব আল হাসান, হাফেজ মাওলানা জুনায়েদ হাসান, মো. ইব্রাহিম খলিল, মোঃ মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম রইছ, ফরহাদ আরেফিন, হাফেজ ইমাম হোসাইন, শান্তা ইসলাম, গোলাম কিবরিয়া উজ্জ্বল, আবু সাঈদ, আব্দুল লতিফ, ওয়াসিম ও আব্দুল মান্নান।

ঘোষণাপত্রে জানানো হয়েছে, এ কমিটি আগামী তিন মাস বা জেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

নেতৃবৃন্দ আশা করছেন, এ সমন্বয় কমিটি এনসিপির ভালুকা উপজেলার রাজনীতিকে গতিশীল ও সুসংগঠিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category