ব্রাজিল সমর্থক বুবলীকেও মুগ্ধ করলেন মেসি, দিলেন ‘জাদুকর’ খেতাব মোঃ সোহেল রানা, ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ।
বিশ ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা Lionel Messi। তার অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন শুধু আর্জেন্টিনা সমর্থকরাই নন, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থকরাও।
সেই তালিকায় নাম লিখিয়েছেন ঢালিউড অভিনেত্রী Shobnom Bubly। ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক হলেও মেসির পারফরম্যান্সের প্রশংসা করতে কার্পণ্য করেননি তিনি।
আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি লিখেছেন, ‘এই লোকটা মেসি এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক।’
বুবলীর এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেক নেটিজেন তার ক্রীড়াসুলভ মানসিকতার প্রশংসা করেন। আবার কেউ কেউ বলেন, মেসির পারফরম্যান্স এমনই যে প্রতিপক্ষ দলের সমর্থকরাও তার প্রশংসা করতে বাধ্য হন।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করেন মেসি। এরপর আরও দুটি গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। তার দুর্দান্ত নৈপুণ্যে শিরোপাধারীরা টুর্নামেন্ট শুরু করে বড় জয় দিয়ে।
মেসির এই পারফরম্যান্সের পর বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও সামাজিক মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। আর সেই তালিকায় নতুন সংযোজন শবনম বুবলী।