সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

বৌভাতের অনুষ্ঠানে হামলা, বৃদ্ধের মৃত্যু – থানার অভিযোগ

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি: / ৩০ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গিদারী ইউনিয়নের হাজারীপাড়া গ্রামে বৌভাত অনুষ্ঠানে খাবার নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছায়দার আলী (৬৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ছায়দার আলী উত্তর গিদারী গ্রামের মৃত জারদার আলীর ছেলে।

পুলিশ ও নিহতের ছেলে আল-আমিন (২৫) সূত্রে জানা গেছে, ২২ জুন বিকেলে আল-আমিনের চাচাতো বোন শিখা আক্তারের বৌভাত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাসেল মিয়া (২০), তার বাবা গোলজার মিয়া (৪৫) ও অন্যান্য স্বজনরা খাবার খাওয়ার সময় মাংস কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এসময় রাসেল মিয়ার মা মনোয়ারা বেগম (৪০) ক্ষিপ্ত হয়ে প্লেটসহ খাবার ছুঁড়ে ফেলেন। ছায়দার আলী এর কারণ জানতে চাইলে গোলজার মিয়ার নেতৃত্বে অন্তত ১৪-১৫ জন একযোগে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।

আল-আমিন অভিযোগে উল্লেখ করেন, হামলাকারীরা তার বাবার বুক, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করে মাটিতে ফেলে দেয়। এরপর গোলজার মিয়া হত্যার উদ্দেশ্যে তার বাবার গলা চেপে ধরেন।

আরও পড়ুনঃ গাইবান্ধায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু

পরিবারের অন্য সদস্যরা ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে এবং অনুষ্ঠানের চেয়ার-টেবিল ভাঙচুর ও খাবার নষ্ট করে প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি করে।

পরিবারের লোকজন ছায়দার আলীকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে রেফার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুন ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম শাহিন বলেন, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category