রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়

বীরগঞ্জ প্রতিনিধিঃ
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বীরগঞ্জ প্রতিনিধিঃ

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সম্ভাব্য প্রার্থী ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

‎রোববার (৭ আগস্ট ২০২৫) দুপুরে বীরগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এই সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করেন।

কৃষক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য,উপজেলা বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম দলের দুর্দিনে বিএনপির হাল ধরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডসহ অসহায় মানুষের পাশে ছিলেন তিনি।

‎সভায় তিনি বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমি দিনাজপুর-১ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি। ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের ডেলাইনকে সামনে রেখে নির্বাচনীয় প্রচার-প্রচারণা চালানোর হচ্ছে।

আরও পড়ুনঃ *মর্যাদার মাপকাঠি তাকওয়া: আইন, নীতি, নৈতিকতা ও দর্শনের আলোকে*
আরও বলেন, ‘এই এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে বীরগঞ্জ ও কাহারোলে সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হবে।’
‎সভায় বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: শাহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন, সহ-সভাপতি নাজমুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক রেজা মো: তৌফিক, রনজিৎ সরকার রাজ, বিকাশ ঘোষ, ফেরদৌস ওয়াহিদ সবুজসহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মনজুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল,উপজেলা যুবদলে সিনিয়র যুগ্ন আহ্বায়ক,আব্দুল জব্বার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন প্রমুখ।


More News Of This Category