সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত অন্তত ১০

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ / ৩০ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের চাকাই হাসপাতাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলে দাবি করেছেন স্থানীয়রা। বাস খাদে পড়ার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান রংপুর সদর উপজেলার সাতগড়া গ্রামের জনকি মহন্তের ছেলে সুকুমার মহন্ত (৪৬)। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ রাজবাড়ীর পাংশায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বাকিদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিকটবর্তী ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়।
খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির গতি অত্যধিক ছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”

এদিকে এলাকাবাসী ও যাত্রীদের অভিযোগ, মহাসড়কে নিয়মিতভাবে যানবাহনের বেপরোয়া গতি এবং চালকদের অসতর্কতা এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী। তারা মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category