বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline :
গোমস্তাপুরে মানবিকতার দৃষ্টান্ত, অসহায় বৃদ্ধার পাশে ইউএনও জিল্লুর রহমান” মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নীলফামারীতে ট্রেন দুর্ঘটনায় ৪৫তম বিসিএস কৃষি ক্যাডার তরুণ বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু” আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ চিলমারীতে চরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ নিউইয়র্কের কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র উপর আলোচনা অনুষ্ঠিত হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের তফসিল ঘোঘণা বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২৫ অক্টোবর২০২৬,রবিবার হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বিয়ের দাবিতে অবস্থান নেওয়া নারী ২৪ ঘণ্টা নিখোঁজ, পরে হাসপাতালে ভর্তি স্টাফ রিপোর্টারঃ সাঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে জোর আলোচনা, সামনে পাঁচ নাম স্টাফ রিপোর্টারঃ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের তফসিল ঘোঘণা বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২৫ অক্টোবর২০২৬,রবিবার হাকিকুল ইসলাম খোকন, কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত

বিয়ের দাবিতে অবস্থান নেওয়া নারী ২৪ ঘণ্টা নিখোঁজ, পরে হাসপাতালে ভর্তি স্টাফ রিপোর্টারঃ

Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বিয়ের দাবিতে অবস্থান নেওয়া নারী ২৪ ঘণ্টা নিখোঁজ, পরে হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবন তাইড় গ্রামের সাবেক ইউপি সদস্য ফটিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেওয়া সেই মধ্যবয়সী নারী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে তাকে দেখা গেলেও শারীরিক অসুস্থতার কারণে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের দাবিতে ওই নারী সাবেক ইউপি সদস্য ফটিকের বাড়িতে অবস্থান নিয়েছিলেন। তবে এর মধ্যে প্রায় ২৪ ঘণ্টা তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। এ সময় তিনি কোথায় ছিলেন, কার সঙ্গে ছিলেন কিংবা কীভাবে ও কোথা থেকে তাকে উদ্ধার করা হয়েছে—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে ওই নারীর নিখোঁজ থাকা এবং পরবর্তীতে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় এলাকায় নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে গুঞ্জনের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং ঘটনার প্রকৃত কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিশেষ করে প্রায় ২৪ ঘণ্টা ওই নারীর অবস্থান কোথায় ছিল এবং কী পরিস্থিতিতে তাকে উদ্ধার করা হয়েছে—এ বিষয়টি এখনো স্পষ্ট নয়। ফলে পুরো ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য ফটিকের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত চিত্র আরও পরিষ্কার হবে।


More News Of This Category