বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline :
Coronavirus disease 2019 গোমস্তাপুরে মানবিকতার দৃষ্টান্ত, অসহায় বৃদ্ধার পাশে ইউএনও জিল্লুর রহমান” মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নীলফামারীতে ট্রেন দুর্ঘটনায় ৪৫তম বিসিএস কৃষি ক্যাডার তরুণ বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু” আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ চিলমারীতে চরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ নিউইয়র্কের কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র উপর আলোচনা অনুষ্ঠিত হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের তফসিল ঘোঘণা বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২৫ অক্টোবর২০২৬,রবিবার হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বিয়ের দাবিতে অবস্থান নেওয়া নারী ২৪ ঘণ্টা নিখোঁজ, পরে হাসপাতালে ভর্তি স্টাফ রিপোর্টারঃ সাঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে জোর আলোচনা, সামনে পাঁচ নাম স্টাফ রিপোর্টারঃ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের তফসিল ঘোঘণা বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২৫ অক্টোবর২০২৬,রবিবার হাকিকুল ইসলাম খোকন, কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত

গোমস্তাপুরে মানবিকতার দৃষ্টান্ত, অসহায় বৃদ্ধার পাশে ইউএনও জিল্লুর রহমান” মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

গোমস্তাপুরে মানবিকতার দৃষ্টান্ত, অসহায় বৃদ্ধার পাশে ইউএনও জিল্লুর রহমান”

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যোগদানের পরপরই মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের নজর কেড়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সেই ধারাবাহিকতায় এবার এক অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) ওই বৃদ্ধার অসহায়ত্বের কথা জানতে পেরে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন ইউএনও জিল্লুর রহমান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অসহায় মানুষের দুর্দশার কথা শুনে দ্রুত সাড়া দিয়ে পাশে দাঁড়ানোর এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা দিয়েছে। অনেকেই বলছেন, প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমিয়ে আস্থা ও ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ় করে।

গোমস্তাপুরে দায়িত্ব গ্রহণের পর থেকেই জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডে ইউএনও জিল্লুর রহমানের সক্রিয়তা ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। সাধারণ মানুষের প্রত্যাশা, তার দক্ষ নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি ও আন্তরিকতায় গোমস্তাপুরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং উপজেলার উন্নয়ন ও জনসেবায় নতুন মাত্রা যোগ হবে।

আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম।

মানবিকতার এমন উদ্যোগে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থাও আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।


More News Of This Category