রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

বিশ্বম্ভরপুরে ৬৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২।

Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বিশ্বম্ভরপুরে ৬৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২।

এম আর সজিব,সুনামগঞ্জ :

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৭টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।আটক ব্যক্তিরা হলেন,ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফাকির (৩৪)।পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজার এলাকায় সন্দেহজনক একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। পরে গাড়িতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করা হয় এবং দুই ব্যক্তিকে আটক করা হয়।ডিবি পুলিশের তথ্যমতে, জব্দ করা ফুচকাগুলো ১১০টি প্লাস্টিকের বস্তায় ছিল। প্রতিটি বস্তায় ছিল ৩৫ কেজি করে ফুচকা। সব মিলিয়ে জব্দ করা ভারতীয় ফুচকার পরিমাণ ৩ হাজার ৮৫০ কেজি।
পুলিশের হিসাব অনুযায়ী, জব্দকৃত ফুচকার আনুমানিক বাজারমূল্য প্রতি কেজি ৪০০ টাকা হিসেবে প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া চোরাচালানের পণ্য পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৭৮ নম্বরের কাভার্ডভ্যানটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।ফুচকা ও কাভার্ডভ্যানসহ জব্দ করা আলামতের মোট আনুমানিক মূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে চোরাচালান সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের প্রযোজ্য ধারায় নিয়মিত মামলা রুজু করা হবে।বিশ্বম্ভরপুরের পলাশ বাজার ও সীমান্তবর্তী এলাকায় ভারতীয় চোরাচালানপণ্য আটকের ঘটনা নতুন নয়। চলতি আগস্ট মাসেই একই এলাকায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ভারতীয় জিরা ও ফুচকাসহ একটি কাভার্ডভ্যান জব্দ এবং দুজনকে আটক করার খবর প্রকাশিত হয়েছে।এ ছাড়া ২০২৫ সালেও বিশ্বম্ভরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকার চালান জব্দ করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর দিয়ে বিভিন্ন সময় ভারতীয় পণ্য চোরাচালানের অভিযোগ উঠে আসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category