রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হোন্ডা দিয়ে যাত্রী পারাপার

Update : রবিবার, ৩ মে, ২০২০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :করোনা ভাইরাসকে উপেক্ষা করে ঢাকা চট্রগ্রাম মহাসড়ক সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল মোড়ে প্রতিদিন শত শত হোন্ডা দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে যাত্রী পারাপারের অভিযোগ পাওয়া গেছে। আবার যাত্রীদের ছিনতাইয়ের শিকার হতে হয়েছে। পুলিশের তেমন একটা তৎপরতা না থাকায় বেপরোয়া হয় হোন্ডা বাহকরা। কয়েকজন ভুক্তভোগি বলেন, জরুরী প্রয়োজনে কাজে কোনো যানবাহন না পেয়ে হোন্ডা দিয়ে যেতে হয়। এসব বেশীর ভাগ হোন্ডার কোন ধরনের প্রয়োজনীয় কাগজ পত্র নাই। অনেক সময় হোন্ডার বাহকরা যাত্রীদের গন্তব্যে না নিয়ে নির্জন জায়গায় নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও গুরুতপূর্ন জিনিস হাতিয়ে নিয়েছে। এমন ছিনতাইয়ের পরিস্থিতি আমরা কয়েকজন হোন্ডার যাত্রীও পড়েছিলাম। হোন্ডার আড়ালে যারা এসব ছিনতাই করছে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থার দাবী জানাচ্ছি। উক্ত বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোজাফ্ফর বলেন, প্রতিদিন চিটাগাংরোডে এলাকায় হোন্ডা চালকদের ধাওয়া করি। পুলিশ যাওয়ার পর আবার তারা এসে যাত্রী বহন করে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এরা যেনো আর উঠতে না পারে তাই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে চিটাগাংরোড ট্রাফিক পুলিশের টিআই এডমিন তাসলিম মোল্যা বলেন, আমার ট্রাফিক পুলিশের সদস্যরা সবসময় মহাসড়কে কাজ করছে। হোন্ডা চালকরা পুলিশ দেখলে পালিয়ে যায়। এসব হোন্ডার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে কঠোর ভাবে দমন করা হবে। অবৈধ কোন ধরনের যানবাহনকে ছাড় দেওয়া হবে না এবং যারা সরকারের নিষেধ অমান্য করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।


More News Of This Category