সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

বালিয়াকান্দিতে ক্রয়কৃত জমিতে নির্মাণ কাজে বাধা প্রদানের অভিযোগ

বালিয়াকান্দি রাজবাড়ী / ৩১ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে গেলে বাধা প্রদান ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে। জমির ক্রেতা আশিক আহম্মেদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী এলাকার মৃত আব্দুল মজিদ শেখের ছেলে ও ঢাকায় ব্যবসা করেন।

এবিষয়ে বালিয়াকান্দি থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজবাড়ী জেলা সেনা ক্যাম্পে বিভিন্ন সময়ে লিখত অভিযোগ করেছেন ভুক্তভোগী জমির মালিক আশিক আহম্মেদ।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বালিয়াকান্দি বাজারে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে গেলে বাঁধার সম্মুখীন হন তিনি। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
আশিক আহম্মেদ বলেন, বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত এস,এম শাহজাহানের ছেলে ডা. আব্দুল্লাহ আল মুরাদ,

আব্দুল্লাহ আল জুবায়ের লিটন, মৃত হোসেন আলীর ছেলে মোঃ ফারুক হোসেন, মোঃ রেজাউল আলম রিপন ও মৃত হোসেন আলী শেখের ছেলে মোঃ জুয়েল শেখ, মোঃ রুবেল শেখ, মোঃ হিমেল শেখ দীর্ঘদিন ধরে ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলনে বাধা প্রদান করে আসছে।

আরও পড়ুনঃ বীরগঞ্জে ১৬৩টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতির রঙে উৎসবের আমেজ
ব্যবসায়ী আশিক আহম্মেদ বলেন, গত ২০২০ সালে বালিয়াকান্দির মৃত আবুল হাশেম শেখের তিন সন্তান ডা. আব্দুস সালাম, শেখ মহিউদ্দিন মজনু ও অ্যাড. রেহেনাজ পারভীনের নিকট থেকে এ জমি ক্রয় করি। তবে বিভিন্ন অজুহাতে জমির দখল দেয় না। জমি দখল করতে গেলে অভিযুক্তরা আমাকে বাঁধা প্রদান করে এমনকি বিভিন্ন লোকজন দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। দীর্ঘদিন পরে জমির দখল দেয়, বর্তমানে জমি আমার দখলে। এখন আবার নতুন করে ঝামেলা করছে। দখল দেওয়ার পরেও আবার ঘর নির্মাণ করতে দিচ্ছে না।

তিনি আরো বলেন, আমি করোনাকালে ঢাকা থেকে বাড়িতে চলে আসি। এসে জমির রেকর্ডীয় মালিকদের কাছ থেকে জমি ক্রয় করি। পরে নামজারী কেসে নিজ নামে নামপত্তন পূর্বক হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ করেছি। এ জমি নিয়ে মামলা ছিলো, আমি আদালতের রায় পেয়েছি, বিভিন্ন সময়ে আমি ওই জমি দখল নিতে গেলে একদল লোক এসে বাধা প্রধান করে। আমার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করার জন্য আসলে, আমাকে হয়রানি করার উদ্দেশ্যে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়।

জমি ক্রেতার ছোট ভাই আরজু শেখ বলেন, আমার ভাই এ জমি কিনে অনেক হয়রানি হয়েছে। আমাদের সঠিক কাগজপত্র আছে, আদালতের রায় আছে। এর পরেও বিভিন্ন ভাবে হয়রানি করছে। এতে আমার ভাই আর্থিক, মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জমিতে ঘর নির্মাণ করতে গেলে পুলিশ এসে বাধা দেয়।

আমরা তখন পুলিশের কাছে জানতে চেয়েছি বাধা দিচ্ছেন কেন আদালতের কোন নির্দেশনা থাকলে দেখান। তারা বলে আমাদের কাছে এমন কোন কাগজপত্র নাই। দুইদিন পরে শুনলাম ওরা হাইকোর্টে রিট করছে, তিন মাসের স্থগিত আদেশ আছে। হাইকোর্টের আদেশের কোন ডকুমেন্ট পাইনি।

এ ব্যাপারে আমরা কিছু জানিনা।বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, জোরপূর্বক জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করাসহ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category