বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি নুরুল ইস:বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর মোঃ আকাশ,বান্দরবান জেলা প্রতিনিধি

Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি নুরুল ইস:বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

মোঃ আকাশ,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গনে চলে ভোট গ্রহণ কার্যক্রম।

মোট ৩৫৯ জন ভোটারের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনায় চলে এই ভোট গ্রহণ কার্যক্রম।

সুষ্ঠভাবে ভোট গ্রহণের পর বিকেল ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।

মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন- ২০২৬ নির্বাচনে উপপরিষদে দায়িত্বে থেকে চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন মো: আব্দুল কুদ্দুছ, সদস্য হিসেবে ছিলেন মো.জাফর উল্লাহ ও মোহাম্মদ নাছিরুল আলম।

এবারের নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মো.নুরুল ইসলাম বাচ্চু ১৭৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়,তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আনারস প্রতীক নিয়ে মো.হারুনুর রশীদ পেয়েছে ১৩৫ ভোট।

সহ-সভাপতি পদে মোরগ প্রতীক নিয়ে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো.এনামুল হক আর তার প্রতিদ্বন্ধী প্রার্থী টেলিভিশিন প্রতীক নিয়ে মো.জহিরুল ইসলাম পেয়েছে ৮১ ভোট।

সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল নিয়ে ১৪৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো.আলমগীর,তাঁর প্রতিদ্বন্ধী প্রার্থী উড়ো- জাহাজ প্রতীক নিয়ে মো.আক্তারুজ্জামান বাবু পেয়েছে ২৯ ভোট।

যুগ্ন সাধারণ সম্পাদক পদে টেবিল প্রতীক নিয়ে ১৭০ ভোট পেয়ে মো.মিজানুর রহমান নির্বাচিত হয়, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আপেল প্রতীক নিয়ে ১৩৫ ভোট পেয়েছে মো.জালাল উদ্দিন রুবেল।

সাংগঠনিক সম্পাদক পদে প্রজাপতি প্রতীক নিয়ে ১৬৪ভোট পেয়ে নির্বাচিত হয় মো.সাইফুল ইসলাম, এবং কোষাধ্যক্ষ পদে মোমবাতি প্রতীক নিয়ে ১৭৮ভোট পেয়ে নির্বাচিত হয় অমিত বড়ুয়া।

এদিকে দপ্তর ও প্রচারি সম্পাদক ২টি পদে একাধিক প্রার্থী না থাকায় দপ্তর সম্পাদক পদে মো.সাইফুল ইসলাম ও প্রচার সম্পাদক পদে মো.কামাল বিনা প্রতিদ্বন্ধীতায় আগেই নির্বাচিত হয়।


More News Of This Category