বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
Headline :
কবিতা কুমারী দেবী, কবি, মুহাম্মদ রাউফুল বরাত বাঁধন ঢালী। রাজাপুর অবৈধ ১৫ টি চায়নাদুয়ারি জাল উদ্ধারপূর্বক পুড়িয়ে দেওয়া হয়। গৌরনদীর টরকী বন্দরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দুই মাস বেতন না দিয়ে রাতের আঁধারে মাল সরানোর অভিযোগ: লালবাগে দা শানিন কর্পোরেশনের শ্রমিকদের বিক্ষোভ। দোয়া কামনা* প্রেস বিজ্ঞপ্তি: 15/04/2026. “ নেতাজী সুভাষ চন্দ্র বসু বলেছিলেন—‘আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব’। আমিও বলছি—আপনারা আমাকে ঐক্য দিন, আমি আপনাদের অধিকার আদায় করে দেব।” “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা। প্রেস বিজ্ঞপ্তি: 15/04/2026. “ নেতাজী সুভাষ চন্দ্র বসু বলেছিলেন—‘আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব’। আমিও বলছি—আপনারা আমাকে ঐক্য দিন, আমি আপনাদের অধিকার আদায় করে দেব।” “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা। হবিগঞ্জ বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামে ভাতিজার আঘাতে চাচার মৃত্য মোঃ আজিজুল ইসলাম হৃদয় জেলা ব্যুরো চীপ( হবিগঞ্জ) আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনার তথ্য সংগ্রহ করে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকলে মিলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছে প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসেম স্যার।

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উৎসব উপলক্ষে মিনি ফুটবল টুর্নামেন্ট

বান্দরবান জেলা প্রতিনিধিঃ  / ৯১ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবান জেলা প্রতিনিধিঃ

বান্দরবান সদর উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পোয়ে: উপলক্ষে শুরু হয়েছে মিনি ফুটবল টুর্নামেন্ট। ২০সেপ্টেম্বর থেকে বাঘমারা উজানী পাড়া সংলগ্ন ও নোয়াপতং খালের পাশে বালুচর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই ফুটবল টুর্নামেন্ট।

জানা যায়,আগামী অক্টোবর মাসের ৬থেকে ৭ তারিখ পর্যন্ত এ ফুটবল টুর্নামেন্ট চলবে। এতে ৩২টি ফুটবল দল অংশগ্রহণ করেন। প্রথম দিনের ম্যাচে বাঘমারা হেডম্যান পাড়া জুনিয়র একাদশ বনাম থিংগইং রোওয়া একাদশ খেলায় অংশ নিয়ে টুর্নামেন্ট সূচনা করা হয়।

আরও পড়ুনঃ নেপালের রাষ্ট্রদূত মান্যবর ঘনশ্যাম ভান্ডারী এবং উপ-মিশন প্রধান মাননীয়া লালিতা সিলোয়াল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গণমানুষের নেতা শহীদুজ্জামান কাকন

ইতিপূর্বে বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাওসেতং তঞ্চঙ্গ্যা প্রধান অতিথি উপস্থিত থেকে খেলার অনুষ্ঠান উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তি জাতির ও দেশ গড়াকে প্রেরণা জোগায়। এর পাশাপাশি তরুণ সমাজ যখন কাজের মাধ্যমে নিজেদের প্রতিফলন ঘটাবে, তখনই সমাজের পরিবর্তন ঘটবে।

টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি মংথুইচিং মারমা বক্তব্যে বলেন, আজকাল যুব সমাজ মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। দিন দিন খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ।

এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক গান্ধীলাল তঞ্চঙ্গ্যা, ক্রই সিংমং মারমা, ৪নং নোয়াপতং ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি চিত্রমহন চাকমা, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সাচিং মারমা, প্রীতিময় তঞ্চঙ্গ্যা, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এসটি রঞ্জন তঞ্চঙ্গ্যা, জামছড়ি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি অংচমং মারমা, রোয়াংছড়ি উপজেলা জাসাস-এর আহ্বায়ক চিংনুমং মারমা, রোয়াংছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক উত্তম তঞ্চঙ্গ্যা প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থিংগইং রোওয়া একাদশ বাঘমারা হেডম্যান পাড়া একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেন। খেলার মাঠে স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাপক উৎসাহ উদীপনায় দর্শকরা খেলা উপভোগ করতে মাঠে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category