শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Headline :
ভবেরচরে ফুটওভার ব্রিজ দখলমুক্তে হাইওয়ে পুলিশের অভিযান। উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। প্রখ্যাত কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী মহোদয় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল। মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত। পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কবি মাহমুদুল হাসান নিজামী কেন রংপুরে গিয়েছিলেন?। অস্তিত্ব রক্ষায় কৌশল অবলম্বন । সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক।

বান্দরবানে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name / ৭২ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি

ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান এর উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

০৬ ডিসেম্বর শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা এর আয়োজনে বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর সভাকক্ষে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর
ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম, হাসান।

ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান এর উপ- পরিচালক মো:সেলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, জেলা শিল্পকলার প্রশিক্ষক মোমেন চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের বান্দরবান জেলা কার্যালয় এর সহকারী প্রকল্প পরিচালক মুহিত উদ্দিন মোল্লা, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা শাখার ফিল্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম,মডেল কেয়ারটেকার মোজাম্মেল, সাংবাদিক কৌশিক দাশ, সাংবাদিক মুহাম্মদ আলী’ সহ ইসলামিক ফাউন্ডেশন এর বিভিন্ন কর্মচারী এবং প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

অতিথিরা বক্তব্যে বলেন, আজকের শিক্ষা আগামী দিনের ভবিষ্যৎ,দেশের ভবিষ্যৎ কর্ণধার শিশু কিশোরদের মধ্যে লুকায়িত সুপ্ত প্রতিভা বিকাশ করা, শিশু কিশোরদের চরিত্রবান, ইসলামিক আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলার মহান ব্রত নিয়ে কাজ করছে ইসলামিক ফাউণ্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান এর উপ- পরিচালক মো:সেলিম উদ্দিন বক্তব্যে বলেন,
বান্দরবানের ৭টি উপজেলা থেকে বাছাইকৃতদের নিয়ে এবার জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, আর জেলা পর্যায়ে বিভিন্ন গ্রুপে বিজয়ীরা জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অংশ নেবে।

উপজেলা পর্যায় থেকে বিজয়ী প্রতিযোগিরা ক্বিরাত, আযান, হামদ ও নাত, কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতায় ৮০জন প্রতিযোগী অংশ নেয়।
জেলা পর্যায়ে বিজয়ী ৬০ জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category