
মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান এর উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
০৬ ডিসেম্বর শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা এর আয়োজনে বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর সভাকক্ষে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর
ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম, হাসান।
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান এর উপ- পরিচালক মো:সেলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, জেলা শিল্পকলার প্রশিক্ষক মোমেন চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের বান্দরবান জেলা কার্যালয় এর সহকারী প্রকল্প পরিচালক মুহিত উদ্দিন মোল্লা, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা শাখার ফিল্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম,মডেল কেয়ারটেকার মোজাম্মেল, সাংবাদিক কৌশিক দাশ, সাংবাদিক মুহাম্মদ আলী' সহ ইসলামিক ফাউন্ডেশন এর বিভিন্ন কর্মচারী এবং প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
অতিথিরা বক্তব্যে বলেন, আজকের শিক্ষা আগামী দিনের ভবিষ্যৎ,দেশের ভবিষ্যৎ কর্ণধার শিশু কিশোরদের মধ্যে লুকায়িত সুপ্ত প্রতিভা বিকাশ করা, শিশু কিশোরদের চরিত্রবান, ইসলামিক আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলার মহান ব্রত নিয়ে কাজ করছে ইসলামিক ফাউণ্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান এর উপ- পরিচালক মো:সেলিম উদ্দিন বক্তব্যে বলেন,
বান্দরবানের ৭টি উপজেলা থেকে বাছাইকৃতদের নিয়ে এবার জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, আর জেলা পর্যায়ে বিভিন্ন গ্রুপে বিজয়ীরা জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অংশ নেবে।
উপজেলা পর্যায় থেকে বিজয়ী প্রতিযোগিরা ক্বিরাত, আযান, হামদ ও নাত, কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতায় ৮০জন প্রতিযোগী অংশ নেয়।
জেলা পর্যায়ে বিজয়ী ৬০ জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.