শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের নারী সংসদ সদস্য ও ওয়ার্ল্ড ভিশন এবং গ্রাউস কর্তৃক সহায়তা প্রদান ।

Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মোঃ আকাশ ,বান্দরবান জেলা প্রতিনিধি, বাংলার সংবাদ।

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ৫১টি ক্ষতিগ্রস্থ পরিবারকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মার পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

০২ জুন মঙ্গলবার দুপুরে সংরক্ষিত আসন ৩৩৪এর নারী সংসদ সদস্য মাধবী মার্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাঘমারা বাজারে ক্ষতিগ্রস্থ ৫১টি পরিবারকে জনপ্রতি ৫হাজার টাকা করে নগদ অনুদান প্রদান করেন।

এসময় ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ১০হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় সংরক্ষিত আসন ৩৩৪এর নারী সংসদ সদস্য মাধবী মার্মা, জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল স্পেশালিস্ট এম এ আজিজ, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ৫১টি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা করতে গিয়ে সংরক্ষিত আসন ৩৩৪এর নারী সংসদ সদস্য মাধবী মার্মা বলেন, ক্ষতি যাদের হয়েছে তাদের বেদনা ও দু:খ অনেক। সামান্য এই অনুদান ও সহায়তা হয়তো কোন কাজে লাগতে নাও পারে, তবে আমাদের এই থেকে আবার ঘুরে দাড়াতে হবে। নতুন সাহস নিয়ে আবার সবাইকে নিজ নিজ কাজে মন দিতে হবে আর ক্ষতি কাটিয়ে জীবন জীবিকায় মনোনিবেশ করতে হবে।

এসময় জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু বলেন, বর্তমান জেলা প্রশাসক অগ্নিকান্ডের ঘটনার পরপরই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে এবং আগামীতেও তিনি ক্ষতিগ্রস্থদের কিভাবে সহায়তা করতে পারেন সেজন্য পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছেন।

ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের মাধ্যমে ক্ষতিগ্রস্থ ৫১পরিবারকে তাদের নিজস্ব মোবাইল নাম্বারে ১০হাজার টাকা করে দেয়া হচ্ছে আর আগামীতেও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে এই ধরণের সহায়তা অব্যাহত থাকবে।


More News Of This Category