রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বানাবাড়ি তরুন সংঘের ২১ শে ফেব্রুয়ারী পালন

Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

সম্রাট আকবর : প্রভাত ফেরি, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে ২১ শে ফেব্রুয়ারী পালন করল বানাবাড়ি তরুন সংঘ। সকাল সাত ঘটিকার সময়ে ক্লাবের সামনে থেকে প্রভাত ফেরির মাধ্যমে ভাদুর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্ণন করেন সংঘের সদস্যরা। তারপর সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংঘের আহবায়ক আব্দুর রহমান। বক্তব্য প্রদান করেন যুগ্ম আহবায়ক জামির হোসেন জায়েদ, প্রিন্স জহির, পলাশ, সাব্বির, সাইফুল,শাওন। সভা সঞ্চালনা করেন তৌরিদ হাসান দ্বীনু। বক্তারা ২১ শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক ভাষা দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন ও ভবিষ্যতে এই দিবসটি আরো ব্যাপক ভাবে পালনের আশাবাদ ব্যক্ত করেন। এবার রাত জেগে ভাদুর উচ্চ বিদ্যালয় শহীদ মিনার পরিস্কার ও সাজানোর কাজ করেন সংগঠনের সদস্যরা, এতে সংগঠনের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা শারমিন সুলতানা। আরো উপস্থিত ছিলেন সালাউদ্দিন, দিদার,মোবারক, ফয়সাল, বাদল, আইয়ুব,আকবর,তামিম,জহির, মুরাদ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।


More News Of This Category