সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

বাগীশিক মুরাদপুর ইউনিয়ন সংসদের নবগঠিত কার্যকরী সংসদের অভিষেক অনুষ্ঠান

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : / ৩৩ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মুরাদপুর ইউনিয়ন সংসদের নবগঠিত কার্যকরী সংসদের শুভ অভিষেক অনুষ্ঠান সীতাকুণ্ড রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা নিকেতন হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে আশীর্বাণী প্রদান করেন সীতাকুণ্ড রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ । অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা অধ্যক্ষ বিজয়া লক্ষ্মী দেবী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি
অধ্যাপক রাজীব বিশ্বাস। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সিঃ সহ সভাপতি
মাষ্টার শ্রী শিবু কুমার দাশ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী বাসু চৌধুরী। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের অর্থ সম্পাদক শ্রী পরিমল দাশ ও সহ দপ্তর সম্পাদক দেবব্রত গোলদার।

আরও পড়ুনঃ হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত

বিশিষ্ট ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড রামকৃষ্ণ মিশনের শ্রী উত্তম ব্রহ্মচারী মহারাজ, বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা শ্রী বিষ্ণু চরন দাশ, উপদেষ্টা শ্রী পংকজ মণ্ডল। নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের সভাপতি শ্রী প্রভাষ বনিক।

বিশেষ অতিথি ছিলেন বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদ এর সিনিয়র সহ সভাপতি শ্রী অমর শীল, সহ সভাপতি, শ্রী ভগিরত দে, সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব নন্দী, শ্রী মানস অধিকারী, শ্রী সুমন নাথ, শ্রী সবুজ চৌধুরী, শ্রী শিমুল দেব।

আরো উপস্থিত ছিলেন শ্রী লালন দাশ, শ্রী অংকেশ্বর দাশ, শ্রী যুবরাজ নাথ ও শ্রী হৃদয় নাথ
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী পলাশ দেবনাথ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্রী নারায়ন দেবনাথ। সঞ্চালনায় ছিলেন
বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক শ্রী সাগর দাশ।

অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল পার্থসারথি পূজা, সমবেত গীতাপাঠ,শুভ অভিষেক, মানব জীবনে গীতার গুরুত্ব নিয়ে আলোচনা, ও প্রসাদ বিতরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category