শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Headline :
তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিনাইদহ প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ, দৈনিক বাংলার সংবাদ | ১২ জুন ২০২৬, শুক্রবার | পৃষ্ঠা-৪ মতামত* ২৫ অক্টোবর ২০২৪ ইং তারিখে ৬ নং গোড়ল ইউনিয়ন মৎস্যজীবী দলের সম্মেলন হয়েছে দৈনিক বাংলার সংবাদ | ১২ জুন ২০২৬, শুক্রবার | পৃষ্ঠা-২* দৈনিক বাংলার সংবাদ। ১২ জুন ২০২৬, শুক্রবার | প্রথম পাতা* নিজস্ব প্রতিনি দৈনিক বাংলার সংবাদ | ০৬ ডিসেম্বর ২০২৬, শনিবার* ঝিনাইদহে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিনাইদহ প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জনে হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিনাইদহ প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ,

Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ,

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, ঝিনাইদহ জেলা উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা ও মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঝিনাইদহ শহরের এইড ফাউন্ডেশন, মর্ডান মোড়ে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন উপজেলার বিক্রয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমরান আলী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিশোধের প্রশাসক ও সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি এ্যাডঃ এম এ মজিদ বিশ্বাস।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাজু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আল-আমিন হোসাইন,
মোঃ দিদারুল ইসলাম জাহিদ , সংগঠনের নেতৃবৃন্দ
জেলা শাখা , মোঃ ইমরান হাসান সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ঝিনাইদহ জেলা শাখা
মোঃ রাসেল আহমেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ঝিনাইদহ জেলা শাখা
এবং ফজলুর রহমান জীবন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ঝিনাইদহ জেলা শাখা আরও অনেকে।
সভাপতিত্ব করেন মোঃ কামরুল ইসলাম সভাপতি বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ঝিনাইদহ জেলা শাখা
সভায় বক্তবে বলেন, দেশের বিক্রয় প্রতিনিধিদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নয়ন এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা বিক্রয় প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জেলার বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ঝিনাইদহ জেলা শাখা। নেতৃবৃন্দ এবং এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক বিক্রয় প্রতিনিধি অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা পরিশোধের প্রশাসক এম এ মজিদ বিশ্বাস জেলা বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি কে জেলা পরিশোধের পক্ষ থেকে একটি অফিস বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন।ও কোন বিক্রয় প্রতিনিধি সমস্যা হলে তাদের পাসে থাকার আশ্বাস ও দেন।


More News Of This Category