শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Headline :
নেত্রকোনা জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। আতিয়ার পারভেজকে সাংবাদিক কল্যান ট্রাস্টের সদস্য মনোনীত করায় খুলনা মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন । বাসন থানায় অভিযোগ বিয়ের প্রলোভনে সম্পর্ক, নির্যাতন ও জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ। দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড। এথেন্সে গুনীজন সম্মাননা- কথায় আছে, গুনীজনদের সম্মান না দিলে গুনীজন জন্মায় না। প্রেস রিলিজ বাংলাদেশের বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ জানালো ইংল্যান্ড ওয়েলসের ল’ সোসাইটি* । বাংলাদেশের বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ জানালো ইংল্যান্ড ওয়েলসের ল’ সোসাইটি। আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক। ভ্যাকসিন হিরো” : অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয় –

বাংলাদেশের বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ জানালো ইংল্যান্ড ওয়েলসের ল’ সোসাইটি* ।

Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

*বাংলাদেশের বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ জানালো ইংল্যান্ড ওয়েলসের ল’ সোসাইটি*

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশের বিভিন্ন জেলা বার অ্যাসোসিয়েশন ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে হস্তক্ষেপ, মনোনয়ন বাতিল ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে *দ‍্যা ল” সোসাইটি অফ ইংল‍্যানড(The Law Society of England and Wales)*।

১৩ মে ২০২৬ ,সংস্থাটি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলেছে:
ফেব্রুয়ারি-এপ্রিল ২০২৬ এর মধ্যে আওয়ামী লীগপন্থী ও স্বতন্ত্র আইনজীবীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে।
কাউকে কাউকে শারীরিকভাবে হয়রানি করা হয়েছে। খবর আইবিএননিউজ ।
“ফ্যাসিস্টদের সহযোগী” আখ্যা দিয়ে মনোনয়ন বাতিল করা হয়েছে। পুলিশ হস্তক্ষেপ করে কাউকে কাউকে প্রত্যাহারে বাধ্য করেছে।

ল’ সোসাইটি বলছে, এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘের _Basic Principles on the Role of Lawyers_ এর সুস্পষ্ট লঙ্ঘন।
তাদের মতে, আইনজীবীদের ভীতি, বাধা ও হয়রানি ছাড়া কাজ করতে দেওয়া সরকারের দায়িত্ব। আইন পেশার স্বাধীনতা না থাকলে বিচার, গণতন্ত্র ও আইনের শাসন কোনোটাই টেকে না।
এই বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন *ব্যারিস্টার এম আর খান*। তার প্রচেষ্টাতেই ইংল্যান্ড ওয়েলসের ২ লাখের বেশি আইনজীবীর প্রতিনিধিত্বকারী সংস্থাটি এই চিঠি পাঠিয়েছে।
চিঠির কপি পাঠানো হয়েছে যুক্তরাজ্য ও বাংলাদেশের হাই কমিশনার, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং জাতিসংঘের বিচারক-আইনজীবী স্বাধীনতা বিষয়ক বিশেষ দূতের কাছেও।

*আইনজীবিগন বলেন,”আমাদের দাবি একটাই:*
বার নির্বাচন হোক মুক্ত, নিরপেক্ষ ও বৈষম্যহীন। আইনজীবীরা কথা বলতে পারুন ভয় ছাড়া।


More News Of This Category