রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বসতঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

Update : শনিবার, ৩১ মে, ২০২৫
ময়মনসিংহের

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের তারাকান্দায় বসতঘরে প্রবেশ করে দুই সন্তানের জননী গৃহবধূ(২২)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে হৃদয় খাঁন(২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত যুবক উপজেলার কাকনী ইউনিয়নের কাকনী পশ্চিমপাড়া গ্রামে দেলুয়ার খাঁনের ছেলে।

৩০ মে(শুক্রবার)বিকালে গ্রেফতারের পর রাতে ভিকটিমের দায়ের করা মামলায় ৩১ মে(শনিবার) দুপুরে হৃদয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

তারাকান্দা থানা পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সজীব কুমার দাস বলেন-স্বামী ও শশুর-শাশুড়ি কাজের সুবাদে ঢাকায় অবস্থান করায় বাড়িতে দুই সন্তানকে নিয়ে একাই থাকতো গৃহবধূ।গত ২৯ মে দিনগত রাতে মেয়েকে প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে নিয়ে যায় গৃহবধূ।

এই সুযোগে ঘরে প্রবেশ করে গৃহবধূকে ঝাপটে ধরে বিছানায় শুইয়ে ধর্ষণের চেষ্টা চালায় হৃদয়েএসময় নিজ সন্তান ও গৃহবধূর ডাকচিৎকারে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি ফেলে পালিয়ে যায় হৃদয়।পরে মোবাইল ফোনের সূত্রধরে স্থানীয়রা যুবককে আটক করে এবং থানা পুলিশে সোপর্দ করে।

এই ঘটনায় ৩০ মে রাতে ভিকটিম গৃহবধূ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।সকল আইনী প্রক্রিয়া চালু রয়েছে।


More News Of This Category