মোঃ গোলাম কিবরিয়া।
বরিশাল জেলায়, গৌরনদি উপজেলায়, খান্জাপুর ইউনিয়নে কমলাপুর গ্রামে, জমিদার বংশের সম্মানিত ব্যক্তিত্ব মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদার ছিলেন।। একজন সৎ, মানবিক ও সমাজসেবক মানুষ। তিনি তার জীবদ্দশায় এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি গৌরনদী উপজেলার তালুকদারি কর/ খাজনা আদায় করতেন। তার আদর্শ, সততা এবং সমাজের প্রতি ভালোবাসা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।
তারই স্মৃতিকে সম্মান জানিয়ে এবং তার মানবিক জমিদারি আদর্শকে সামনে রেখে আমরা, তার উত্তরসূরিরা, প্রতিষ্ঠা করেছি “মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদার স্মৃতি ফাউন্ডেশন”। এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার প্রসার ঘটানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের আলোর পথ উন্মুক্ত করা।
আমরা বিশ্বাস করি, মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদারের আদর্শ অনুসরণ করে এই ফাউন্ডেশন সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মানুষের কল্যাণে কাজ করে যাবে।আমরা তাকে ও তার উওরসুরি যাহারা মৃত্যু বরন করছেন তাদের সহ সকলের আত্মার মাগফিরাত কামনা করি ।