শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার। *খুলনায় গণধর্ষণ মামলার আসামি তাওহিদুল ইসলাম সায়মন গ্রেফতার*। উত্তরা ১৫ নং সেক্টর সি ব্লক কল্যাণ সমিতি ও জামে মমসজিদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। বজ্রযোগিনীতে হাজী সিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১৬০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ। কুড়িগ্রামে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন। চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১। রাষ্ট্রদূতের সঙ্গে ইত্তিহাদ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ, দূতাবাসে ইফতার। মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির ইফতার ও দোয়া মাহফিল।

বজ্রযোগিনীতে হাজী সিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১৬০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ।

Reporter Name / ৩৫ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মোঃদুলাল সরকার গজারিয়ায় মুন্সীগঞ্জ প্রতিনিধি

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জের বজ্রযোগিনীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। হাজী সিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকালে বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ১ হাজার ৬০০ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্যের পাশাপাশি ঈদ উপলক্ষে বিশেষ সামগ্রীও অন্তর্ভুক্ত ছিল।

হাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদাত মানু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. আনোয়ার হোসেন সেলিম।

এ সময় আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, বজ্রযোগিনী ইউনিয়ন বিএনপির সভাপতি ড. নজরুল ইসলাম মন্টু, যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন দেওয়ান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মিজান খান, সমাজসেবক বাসেদ শেখ, আনিছ দেওয়ান, ইকবাল পাই, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজান শেখ, ইউপি সদস্য আ. মান্নান শেখ, হোসেন শেখ, মনিরুজ্জামান নান্নুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। হাজী সিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। রমজানের পবিত্রতা বজায় রাখা এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় নিম্নআয়ের মানুষজন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের জন্য স্বস্তি বয়ে এনেছে বলে তারা জানান। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category