সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

 বগুড়া প্রতিনিধিঃ  / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হয়রত আলী সোনারকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২০ আগস্ট) সকালে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হয়রত আলীর বিরুদ্ধে হত্যা, মারপিট, চাঁদাবাজি, মাদক, বিস্ফোরকসহ অর্ধডজ্জন মামলা রয়েছে। সর্বশেষ শাজাহানপুর থানার মামলা নং-০১, তারিখ ০১ নভেম্বর ২০২৪, জিআর নং-৩২৪/২০২৪-এ তিনি এজাহারনামীয় আসামি। মামলায় তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

আরও পড়ুনঃ তাহিরপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

স্থানীয় সূত্র জানা গেছে, আশেকপুর ও চকজোড়া এলাকায় আবাদি জমি ও ভিটা কেটে অবৈধভাবে মাটি বিক্রির মাধ্যমে তিনি দীর্ঘদিন ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সিন্ডিকেট গড়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি থেকে মাটি কেটে বিক্রি করতেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক বলেন, ‘চেয়ারম্যান হয়রত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category