সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

বগুড়ায় অটোরিকশা ও সিএনজি চালকদের মধ্যে দ্বন্দ্বে, ভাঙচুর

মোস্তফা আল মাসুদ, বগুড়াঃ / ১৬৯ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মোস্তফা আল মাসুদ, বগুড়াঃ

বগুড়া শহরের চেলেপাড়া অটোরিকশা ও সিএনজি ষ্টেশন এলাকায় অটোরিকশা ও সিএনজি চালকদের মধ্যে চলমান দ্বন্দ্ব উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে বেশ কিছু আটোরিকশা ভাংচুর ও চালকদের মারপিটের ঘটনা ঘটে।

রোববার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে শহরের চেলোপাড়া এলাকায় দাঁড়ানোর স্থান নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এতে বেশ কয়েকটি অটোরিকশা ও সিএনজি ভাঙচুরের ঘটনাও ঘটে। বন্ধ ছিল ফটো সিএনজি চলাচল।

বগুড়া নারুলী ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
এইচএসসি পরীক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, দুপুর ২টা থেকে পরিক্ষা। সাবগ্রাম এসে দেখি সিএনজি অটোরিকশা চালাচল বন্ধ। পরীক্ষা দেওয়া নিয়ে খুব টেনশনে ছিলাম। পরে রিকশা যোগে কেন্দ্রীয় কেন্দ্রীয় পৌঁছায়। এতে করে কিছুটা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

আরও পড়ুনঃ উলিপুরে “দূর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং” বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অটো রিক্সা চালক মাসুম বলেন, আমাদের ১০থেকে ১৫ টির মতো অটোরিক্সা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪ থেকে ৫জন ড্রাইভার আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

আহত অটো রিক্সা চালক স্বপন জানান, সকালে সাবগ্রাম থেকে অটো রিক্সার করে যাত্রী নিয়ে চেলোপাড়া অটো স্ট্যান্ডে পৌঁছা মাত্র বেশ কিছু দুর্বৃত্তরা অটো রিক্সা লক্ষ করে ইট পাটকেল ছুড়তে থাকে। এতে করে অটো রিক্সার সামনের অংশের গ্লাস ভেঙ্গে যায়। আমার হাত ও শরীর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

শফিকুল ইসলাম জানান, ঘটনার পর পরই পুলিশ স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় চালকদের দের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস বলেন, সিএনজি ও অটোরিকশার গাড়ির চালকদের মধ্যে যে সমস্যা হয়েছিল, যা আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। যানচলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category