রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বগুড়ার গাবতলীতে বসতবাড়ি ভাঙচুর, নারী আহত – আদালতে মামলা

মোজাফফর রহমান রহমান, সিনিয়র রিপোর্টার:
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মোজাফফর রহমান রহমান, সিনিয়র রিপোর্টার:

বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বড় ইটেলি গ্রামে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে একজন নারী গুরুতর আহত হয়ে বর্তমানে বগুড়া শহীদ জিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় ইটেলি গ্রামের সৌদি প্রবাসী তবিবর রহমান দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত। দেশে থেকে তিনি কিছু কাজের ভিসা এনে এলাকাবাসীর মধ্যে বন্টন করেন। এ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের সৃষ্টি হয়। ঘটনার দিন রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে প্রতিবেশীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা ঘরে ভাঙচুর চালিয়ে প্রায় সাড়ে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এসময় বাধা দিলে বাদীর মা দেলোয়ারা বেগম (৫৫) কে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তার শ্লীলতাহানিও ঘটানো হয়। আহত দেলোয়ারা বেগমসহ বাদীর বোনকে বগুড়া শহীদ জিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘটনার পর ভুক্তভোগী বিথী বাদী হয়ে মোঃ আলমকে প্রধান আসামি করে আরও কয়েকজনকে আসামি করে বগুড়া বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন – মোঃ আসাদুল ইসলাম, মোঃ দোলা, মোঃ সালাম, মোছাঃ কুলসুম এবং অজ্ঞাতনামা আরও ১-২ জন।

এর আগে গত ২৫ আগস্ট রাত ১০টার দিকে আসামিরা বাদী বিথীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেয়। এ বিষয়ে শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল বলে জানা গেছে।


More News Of This Category