রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline :
বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

বগুড়ায় সাংবাদিক জুয়েল হাসানকে হত্যার হুমকি

মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টার বগুড়াঃ
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টার বগুড়াঃ

বগুড়ায় ধর্ষণের ঘটনার সংবাদ প্রকাশ করায় জুয়েল হাসান নামের সাংবাদিককে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সাংবাদিক। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে, সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, ভুক্তভোগী সাংবাদিক।

ভুক্তভোগী সাংবাদিক জুয়েল হাসান জাতীয় দৈনিক ‘বাংলাদেশের খবর’ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ‘ফক্স থার্ড আই’-এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।

আরও পড়ুনঃ গলাচিপা উপজেলার কৃতি সন্তান রাসেল হোসেনকে অভিনন্দন
জিডি সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট বগুড়া সদর উপজেলায় ৩ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়। এই ঘটনা নিয়ে জুয়েল হাসান তাঁর সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন, প্রকাশ করেন। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই মুঠোফোন থেকে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সর্বশেষ তাঁকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জিডিতে জুয়েল হাসান উল্লেখ করেন, তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, এমন হুমকির শিকার হয়েছেন, যা তাঁর এবং তাঁর পরিবারের জন্য হুমকিস্বরূপ। তিনি আশঙ্কা করছেন, যে কোনো মুহূর্তে তাঁদের ওপর হামলা হতে পারে।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বলেন, সাংবাদিকের করা জিডি আমরা গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং হুমকিদাতাদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।


More News Of This Category